শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৯ এএম
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ (১৫)-কে কুপিয়ে হত্যার দায়ে মো. কাওছার মিয়া (১৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাওছার মিয়ার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামে। নিহত মুক্তি বর্মণ একই ইউনিয়নের ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে। সে স্থানীয় প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুধু একজন শিক্ষার্থী নয়, মুক্তি ছিল একজন সাংস্কৃতিককর্মী। সে উদীচী শিল্পীগোষ্ঠী বারহাট্টা শাখার সাধারণ সদস্য, নারী প্রগতির ইয়ুথ গ্রুপ ও কংস থিয়েটার-এর সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিল। মুক্তির সহপাঠীরা বলছে, সে ছিল মেধাবী ও প্রাণবন্ত, যার অকাল মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।
এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, নির্মম ও ভয়াবহ। একজন নারী শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীর জীবন কেড়ে নেওয়া শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি সমাজের প্রতি একটি অপরাধ।
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ... বিস্তারিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাং... বিস্তারিত
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল শাখা)-এর... বিস্তারিত
- মারজুক আবদুল্লাহ|বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ... বিস্তারিত
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত