শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:০২ পিএম
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। এই সফরে তিনি অংশ নেবেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলনে এবং দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, বুধবার (২৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাপান সফরের মূল উদ্দেশ্য হচ্ছে, টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এই সম্মেলনে এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকগণ।
অধ্যাপক ইউনূস সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যেখানে তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো প্রকল্প, বিনিয়োগ এবং শ্রমবাজার নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এছাড়াও সফরে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাণিজ্য সহযোগিতা ও কারিগরি সহায়তার বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা তাঁর সফর শেষে ৩১ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
-তথ্য ও ছবি সংগৃহিত দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কক... বিস্তারিত
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্ডা... বিস্তারিত
রাজধানীর সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীলতা ফিরেছে। তবে পিঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত