শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৫ এএম
আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৯ মে) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি সেদিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার-এর মাধ্যমে সম্প্রচারিত হবে।
জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণ সম্প্রচার করার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, আইএমএফের শর্ত পূরণ, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল এবং রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখাই বাজেট
সংকোচনের মূল কারণ।
চলতি বছর ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকায় এর আগেই বাজেট ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ অধিবেশন না থাকায় এবারের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা, এবং বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হবে।
এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীন বাজেট ঘোষণার আনুষ্ঠানিক রূপ।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নত... বিস্তারিত
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। চলতি অর্থবছরের স... বিস্তারিত
বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য কার্যক্রমে মুদ্রা ব... বিস্তারিত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে ২০১৬ সালে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কি... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত