শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৭ এএম
টানা বৃষ্টিপাতের কারণে ঝালকাঠি জেলার নদী, খাল-বিল, নিম্নাঞ্চল এবং কৃষিজমি প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেলার প্রধান দুটি নদী—সুগন্ধা ও বিষখালী—পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। স্বাভাবিকের তুলনায় নদীর পানি প্রায় ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে, ফলে ফসলি জমি ও বাগান প্লাবিত হচ্ছে।
জলাবদ্ধতার কারণে ঝালকাঠি শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও অটোরিকশা চালকরা জীবিকার প্রয়োজনে বের হলেও যাত্রী সংকটে পড়তে হচ্ছে তাদের। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পানির নিচে তলিয়ে গেছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন জানান, “যদিও ঝালকাঠি এখনো সরাসরি কোনো সতর্কতা সংকেতের আওতায় পড়েনি, তবুও আমরা প্রস্তুত আছি। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তা মজুত রাখা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহীত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ... বিস্তারিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাং... বিস্তারিত
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল শাখা)-এর... বিস্তারিত
- মারজুক আবদুল্লাহ|বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ... বিস্তারিত
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত