শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৪ এএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন যাত্রী, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ভাসানচর থেকে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্যমতে, দুপুর ২টার দিকে ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, এক আনসার সদস্য এবং বিভিন্ন এনজিওর কর্মীরা ছিলেন। ভাসানচর থেকে প্রায় সাত-আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়।
ঘটনার পরপরই নৌবাহিনী ও কোস্টগার্ডকে খবর দেওয়া হলে তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
-তথ্য ও ছবি সংগৃহিত দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কক... বিস্তারিত
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্ডা... বিস্তারিত
রাজধানীর সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীলতা ফিরেছে। তবে পিঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত