বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভে হামলা, আহ্বায়কসহ আহত একাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক    ০৮:০৩ পিএম, ২০২৫-০৫-৩১    229

বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভে হামলা, আহ্বায়কসহ আহত একাধিক নেতাকর্মী

রিশালে জাতীয় পার্টির (জাপা) ঘোষিত বিক্ষোভ মিছিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর ফকিরবাড়ি রোড ও সদর রোড সংযোগস্থলে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডের দিকে অগ্রসর হলে পেছন থেকে ১০-১৫ জন অজ্ঞাতনামা হামলাকারী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরপরই জাপা নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং হামলাকারীদের একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

জাপা নেতাদের অভিযোগ

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাবুল বলেন, “আমরা রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই বিক্ষোভ কর্মসূচি পালন করি। বিনা উসকানিতে আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। একজন সন্ত্রাসীকে আমরা ধরেছি, তার পরিচয় ও হামলার পেছনে কে বা কারা রয়েছে, তা তদন্ত করে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। এই হামলা প্রশাসনের সামনে ঘটলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”

পুলিশের বক্তব্য

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, “জাপা নেতাকর্মীরা একজন হামলাকারীকে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিটেলেড নিউজ

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত

বরিশালে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষ: আহত অন্তত ২৫ | Barishal News

বরিশালে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষ: আহত অন্তত ২৫ | Barishal News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ... বিস্তারিত

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাং... বিস্তারিত

তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচিত মোঃ আবু ছালেহ (সোহেল সোকদার)

তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচিত মোঃ আবু ছালেহ (সোহেল সোকদার)

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল শাখা)-এর... বিস্তারিত

বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই | Sangbad Diganto

বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই | Sangbad Diganto

অনলাইন ডেস্ক

- মারজুক আবদুল্লাহ|বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ... বিস্তারিত

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত