শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১:৫৯ এএম
বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন মুখ্য সংগঠক তুরানসহ তিনজন গুরুত্বপূর্ণ নেতা। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে মুখ্য সংগঠক তুরান বলেন,
“মানুষের জুতার বাড়ি খেতে চাই না। তাই আমরা সম্মানের সঙ্গে পদত্যাগ করছি।”
তিনি আরও বলেন, সংগঠনের ভেতরে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নেই এবং কিছু অভ্যন্তরীণ দমননীতি ও আচরণ গ্রহণযোগ্য নয়।
তুরানের সঙ্গে আরও দুজন সংগঠক কমিটি থেকে পদত্যাগ করেছেন। তারা জানান, সংগঠনের মূল নীতির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের সামঞ্জস্য নেই।
এ বিষয়ে এখনো কেন্দ্রীয় বা বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পদত্যাগের বিষয়টি সংগঠনের জন্য বড় ধরনের সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
-তথ্য ও ছবি সংগৃহিত দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কক... বিস্তারিত
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্ডা... বিস্তারিত
রাজধানীর সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীলতা ফিরেছে। তবে পিঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত