শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০৪:৪৫ এএম
‘স্কুইড গেম’ সিজনের ২-এ থ্যানোস চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন কোরিয়ান তারকা চোই সেউং হিউন, যিনি টিওপি নামে পরিচিত। এক সময়ের জনপ্রিয় ব্যান্ড বিগব্যাংয়ের সদস্য এই শিল্পী অতীতে মাদক গ্রহণের অভিযোগে বিতর্কিত ছিলেন এবং দীর্ঘদিন ছিলেন শোবিজ জগত থেকে দূরে। তবে নতুন সিরিজের মাধ্যমে তিনি আবারো ফিরে পেয়েছেন নিজের জায়গা এবং সম্মান।
২০২৩ সালে বিগব্যাং ছাড়ার পর শোবিজে টিওপির প্রত্যাবর্তন ঘটে ‘স্কুইড গেম ২’-এর মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, থ্যানোস চরিত্রটি তার নিজের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
চরিত্রটি একজন ব্যর্থ র্যাপারের, যে ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে সর্বস্বান্ত হয়ে পরে ড্রাগে আসক্ত হয়ে পড়ে। টিওপি বলেন,
“এই চরিত্রটি আমাকে নিজের অতীত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এটা ছিল খুবই কঠিন ও সাহসিকতার কাজ, কারণ থ্যানোস একজন মাদকাসক্ত চরিত্র। তবে পরিচালকের আস্থা ও সহযোগিতায় আমি এতে সম্পূর্ণভাবে মিশে যেতে পেরেছি।”
নিজের অতীত ভুল স্বীকার করে টিওপি বলেন,
“আমি জানি আমি ভুল করেছি। কিন্তু জীবন থেমে থাকে না। আমি চাই ভক্তরা জানুক, আমি বদলাতে চাই এবং আগামীর পথে এগিয়ে যেতে চাই।”
তার এই বক্তব্য ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখেছেন,
“সে যে এই কথা বলতে পেরেছে, সেটাই প্রমাণ করে সে সত্যি বদলাতে চায়।”অন্যজন মন্তব্য করেছেন,“টিওপি আবার উঠে দাঁড়িয়েছে। এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
২০২৪ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম সিজন ২’ বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলেছে। দর্শকপ্রিয়তার জেরে ইতোমধ্যে তৃতীয় সিজনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
ছবি : সংগৃহিত বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক এবং ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে ... বিস্তারিত
টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও আলোচনায়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেও... বিস্তারিত
ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান সম্প্রতি ব্যক্তিজীবনের এক অভ্যাস ও এর ক্ষতিকর দিক নিয়ে ফেসবুকে ... বিস্তারিত
গত কয়েকদিন ধরে ঢাকায় দেখা মিলছে না ঢালিউডের পরিচিত মুখ শবনম বুবলীর। অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি ব্... বিস্তারিত
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরে অনুষ্ঠিত হয়েছে এক দিনের বিনামূল্যে চিকি... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত