শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১:৫৭ এএম
গণতান্ত্রিক ইসলামী পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রস্তাবিত বাজেটটি সৌন্দর্যে পরিপূর্ণ হলেও তা বাস্তবায়নে রয়েছে বড় ধরনের প্রশ্ন। তিনি বলেন, বাজেটটি উচ্চাভিলাষী না হলেও সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়াবে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এম এ আউয়াল বলেন, “গণ-অভ্যুত্থানের পর গঠিত এই সরকারের প্রথম বাজেট হওয়ায় মানুষের প্রত্যাশা ছিল অনেক। বৈষম্য, বেকারত্ব, ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি হওয়ার কথা ছিল একটি সাহসী ও দিকনির্দেশনামূলক বাজেট। কিন্তু দুঃখজনকভাবে সে প্রত্যাশা পূরণ হয়নি।”
তিনি আরও বলেন, অর্থনীতিবিদেরা বাজেটকে উচ্চাভিলাষী না বলে ইতিবাচকভাবে দেখছেন। তবে ইসলামী গণতান্ত্রিক পার্টির মতে, বাজেটের আকার আরও ছোট হওয়া প্রয়োজন ছিল, যাতে বাস্তবায়নযোগ্যতা বাড়ে।
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘাটতির দিকটি তুলে ধরে এম এ আউয়াল বলেন, “এই দুই মৌলিক খাতে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব স্পষ্ট। বাজেটে ভাতা কিছুটা বাড়ানো হলেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো হয়েছে, যা হতাশাজনক।”
বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধিকে সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন বলে মন্তব্য করেন সাবেক এই এমপি। তাঁর ভাষায়, “রাজস্ব খাতে যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে, তা অর্জন করতে হলে কর কাঠামোয় বড় ধরনের সংস্কার প্রয়োজন। অন্যথায় এটি জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করবে।”
তবে এম এ আউয়াল আশা প্রকাশ করেন, সরকার জনগণের প্রতি যে দায়বদ্ধতার কথা বলে এসেছে, তা বাস্তবায়নে বাজেট বাস্তবায়নেও সেই সদিচ্ছার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, “বাজেট বাস্তবায়নে সরকার যেন কার্যকর ও স্বচ্ছ নীতি গ্রহণ করে, সেটাই এখন সবচেয়ে জরুরি।”
চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংল... বিস্তারিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো নি... বিস্তারিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ... বিস্তারিত
-তাজনুভা জাবীন |যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জাতী... বিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে জয়ী হয়... বিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত