লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪২ এএম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৫ লাখ মুসল্লি এখন সৌদি আরবের পবিত্র ভূমিতে অবস্থান করছেন। ইতোমধ্যেই আরাফাতের ময়দানে গর্জে উঠেছে লাখো কণ্ঠে তালবিয়া—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”, যা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ও ইসলামের একত্ববাদের অনন্য প্রকাশ।
আজ ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনার তাঁবু এলাকা থেকে রওনা হয়েছেন আরাফাতের ময়দানের উদ্দেশে। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এই সময় জিকির, দোয়া, তওবা ও মোনাজাতে মগ্ন থাকবেন মুসল্লিরা। সূর্যাস্তের পর তারা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করে রওনা হবেন মুজদালিফার দিকে। সেখানে রাত কাটিয়ে পরদিন শুরু হবে শয়তানকে পাথর নিক্ষেপ করার আনুষ্ঠানিকতা।
সৌদি গেজেট জানায়, হাজিদের জন্য মিনায় প্রস্তুত রাখা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক তাঁবু। সেখানে তাঁরা বিশ্রাম, নামাজ ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে ৮ হাজারের বেশি বাসে হজযাত্রীদের মিনার তাঁবু এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
এএফপি জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা মক্কা ও আশপাশের এলাকাকে ঘিরে ১৫ হাজারেরও বেশি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে ২৪ ঘণ্টা। এছাড়া, হজ ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে লাখো নিরাপত্তা ও সেবা কর্মী।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ হজযাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচজন বিশিষ্ট আলেমকে দায়িত্ব দিয়েছেন। হজের সময়ে যেকোনো ধর্মীয় জিজ্ঞাসার ক্ষেত্রে তাঁরা হজযাত্রীদের পাশে থাকবেন।
সংগৃহীত ছবিলিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃ... বিস্তারিত
সংগৃহীত ছবিভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নি... বিস্তারিত
মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ... বিস্তারিত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্র... বিস্তারিত
ঢাকা, ৮ জুলাই (ANB):বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। অল্প সময়ের মধ্... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত