শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৬ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্ব। শুক্রবার গভীর রাতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানলে অন্তত দুইজনের মৃত্যু হয় এবং ৬৩ জন আহত হন। ইসরায়েলের জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকায় একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগেই তেল আবিবে ইরানের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নারী নিহত হন।
চ্যানেল ১২ জানায়, হামলায় আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র এড়িয়ে গিয়ে বিভিন্ন এলাকায় আঘাত হানে।ইসরায়েলের রামাত গান শহরে নয়টি আবাসিক ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রায় ৪০০ জন ফিলিস্তিনিকে।এ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল জানিয়েছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। অপরদিকে ইরান বলেছে, ইসরায়েলের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার জন্য তারা হামলা চালিয়েছে এবং তারা পরিস্থিতির অবনতি চায় না, তবে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে।এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে কূটনৈতিকভাবে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে।
সংগৃহীত ছবিলিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃ... বিস্তারিত
সংগৃহীত ছবিভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নি... বিস্তারিত
মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ... বিস্তারিত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্র... বিস্তারিত
ঢাকা, ৮ জুলাই (ANB):বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। অল্প সময়ের মধ্... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত