শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:১৩ পিএম
বরিশাল নগরীর জেলা স্কুল সংলগ্ন জর্ডান রোডের ‘লায়লা ভবন’ নামক একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসি লাইনের বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনের একাধিক ফ্লোরে ধোঁয়ার প্রভাব থাকলেও ফায়ার সার্ভিস ভেন্টিলেশন সিস্টেম ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ... বিস্তারিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাং... বিস্তারিত
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল শাখা)-এর... বিস্তারিত
- মারজুক আবদুল্লাহ|বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ... বিস্তারিত
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত