শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০৪:৩২ এএম
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধের দ্রুত অবসান চায় ইসরায়েল। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইসরায়েল সামরিক অভিযানের ইতি টানার প্রস্তুতি নিচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া একাধিক ইসরায়েলি ও আরব কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আক্রমণ শেষ করতে চায়। এরপরই যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে।
আরব দেশগুলোর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে—ইসরায়েল এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। তবে ইরান এখনই কোনো ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাব না দেওয়া পর্যন্ত।
এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, “যুদ্ধবিরতি একতরফা নয়, এটি হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে।” টাইমস অব ইসরায়েলকে আরেকজন জানান, ইরান যদি পারমাণবিক কর্মসূচি স্থগিত করে, তবে ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি আছে।
চ্যানেল ১২-এর বরাতে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের দুটি পথ খোলা রয়েছে—
১. ইসরায়েল নিজেই ঘোষণা দিতে পারে যে তারা যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে এবং ইরানও হামলা বন্ধ করেছে।
২. যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়া।
ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইরানকে অনুরোধ জানিয়েছেন যেন তারা এমন কোনো প্রতিক্রিয়া না দেখায়, যা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
সংগৃহীত ছবিলিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃ... বিস্তারিত
সংগৃহীত ছবিভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নি... বিস্তারিত
মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ... বিস্তারিত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্র... বিস্তারিত
ঢাকা, ৮ জুলাই (ANB):বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। অল্প সময়ের মধ্... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত