শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০৪:২৮ এএম
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে খান মাইনউদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে নিজ ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত মাইনউদ্দিন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেওয়া হয়েছে এবং একটি হাত ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতের ভাগনে সাকিল খান বলেন, ‘মামার মাথায় কোপ দেওয়া হয়েছে, হাত ভেঙে গেছে। এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, ডাকলে মাথা নাড়ান।’
মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন–এর বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর সহকর্মীরা দাবি করেছেন, নলছিটিতে একটি কালভার্ট নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা সম্পর্কে প্রকাশিত রিপোর্ট ঘিরে একাধিক মহল ক্ষিপ্ত ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবেই সাংবাদিক মাইনউদ্দিনকে হামলার শিকার করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, ‘গভীর রাতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। প্রশাসনের প্রতি আহ্বান, যেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হয়।
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ... বিস্তারিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাং... বিস্তারিত
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল শাখা)-এর... বিস্তারিত
- মারজুক আবদুল্লাহ|বরিশালে বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহকে গণধোলাই দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ... বিস্তারিত
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর: নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত