শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০৪:২৫ এএম
ক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিবিসির বরাতে জানা গেছে, এই মন্তব্য সিআইএর অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হওয়ার একদিন পরই আসে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পরেও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অংশ অক্ষত রয়েছে। এই প্রতিবেদনের সঙ্গে সিআইএ প্রধানের বক্তব্য সাংঘর্ষিক বলে ধারণা করা হচ্ছে।
র্যাটক্লিফ সরাসরি বলেননি যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়েছে, তবে তিনি দাবি করেন—“গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই অভিযান ছিল সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ।” তিনি আরও দাবি করেন, ভুয়া গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই সাফল্য আড়াল করেছে।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সামরিক কর্মকর্তারা পেন্টাগনে একটি বিস্তারিত প্রেস ব্রিফিং করবেন। এতে তারা “যুক্তরাষ্ট্রের পাইলটদের অসাধারণ সফলতা” তুলে ধরবেন।
নতুন স্যাটেলাইট চিত্র ও প্রতিক্রিয়া
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহান—শনিবারের অভিযানে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক উড়োজাহাজ। স্যাটেলাইট চিত্রে ফোরদো ও ইস্পাহানের চারপাশে বিস্ফোরণের চিহ্ন দেখা গেলেও ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি।জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও এই মূল্যায়নের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, “ইরান যদি পুনর্নির্মাণ করতে চায়, তাহলে তাদের পুরো স্থাপনা আবার গড়ে তুলতে হবে।
মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এনবিসিকে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আসন্ন আলোচনায় ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ ত্যাগ করানোর চেষ্টা করবেন তিনি। তবে ইরান এখনো এ ধরনের কোনো আলোচনা বা চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
সংগৃহীত ছবিলিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃ... বিস্তারিত
সংগৃহীত ছবিভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নি... বিস্তারিত
মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ... বিস্তারিত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্র... বিস্তারিত
ঢাকা, ৮ জুলাই (ANB):বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। অল্প সময়ের মধ্... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত