শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৩ এএম
স্পোর্টস ডেস্ক | সংবাদ দিগন্ত
টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত কেউই ইনিংস বড় করতে পারেননি।
৮ উইকেটে ২২০ রানে দিন শেষ করেছে টাইগাররা। ব্যাট হাতে এখনও উইকেটে আছেন তাইজুল ইসলাম (৯*) ও ইবাদত হোসেন (৫*)। দ্বিতীয় দিনে ইনিংস যতটা সম্ভব বড় করার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
বড় ইনিংস গড়তে ব্যর্থ সবারই
দিনজুড়ে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডারে সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস কেউই থিতু হওয়া সত্ত্বেও পঞ্চাশ স্পর্শ করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানও একই ভুলের পুনরাবৃত্তি করেন।সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল এনামুল হকের। সিরিজে এবার নিয়ে টানা তিন ইনিংসে ব্যর্থ হলেন তিনি। দ্বিতীয়বারের মতো ফিরেছেন শূন্য রানে। অন্যদিকে, আগের টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শান্ত এদিন ফিরেছেন মাত্র ৮ রানে।
অফ স্টাম্পের বাইরের বলেই সর্বনাশপ্রথম দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সুবিধাজনক ছিল না। পেসারদের জন্য ছিল সহায়ক কন্ডিশন। তবে নাঈম হাসান ছাড়া অধিকাংশ ব্যাটার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে নিজের উইকেট বিলিয়ে এসেছেন। দায়িত্বজ্ঞানহীন শট সিলেকশনের খেসারত দিচ্ছে দল।
আড়াইশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কাদিন শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২২০ রান। হাতে মাত্র দুই উইকেট। বাংলাদেশের ইনিংস আড়াইশ রানের নিচেই থেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় দিনে তাইজুল ও ইবাদতের দিকে তাকিয়ে থাকবে দল।
যদিও বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি, তবে দেশের নাম উচ্চারিত হবে ভিন্ন কারণে। ম্যাচটিতে ফিল্ড আম্পা... বিস্তারিত
চলমান এশিয়া কাপ সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশের কাছে হেরে ... বিস্তারিত
অস্ট্রেলিয়ার বিস্ফোরক অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবস... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত