শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:০০ পিএম
২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার রাতে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
প্রেস সচিব আরও জানান, ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কঠোরভাবে দায়িত্ব পালনের’ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন সময়ে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়া, তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য আলাদা বুথ রাখার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা মনে করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, এবং প্রশাসনের প্রতিটি স্তরে নির্বাচন বিষয়ক প্রস্তুতি গতি পেতে হবে।
নির্বাচনের আগে পর্যায়ক্রমে মাঠ প্রশাসন, নির্বাচন কমিশন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে আরও বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
প্রতিবেদন সংগ্রহী
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
-তথ্য ও ছবি সংগৃহিত দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কক... বিস্তারিত
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্ডা... বিস্তারিত
রাজধানীর সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীলতা ফিরেছে। তবে পিঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত