শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১:৫৭ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কারফিউ বহাল থাকবে।
এর আগে, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্রলীগের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এনসিপির সমাবেশকে ঘিরে মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়াতে থাকে। শহরের বিভিন্ন এলাকায় এনসিপির পক্ষে প্রচার-প্রচারণা চালানো হয়।
বুধবার সকালে শহরে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর প্রবেশের আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এরপর ইউএনও’র গাড়িতেও হামলার ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল করে এসে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকার সমাবেশ মঞ্চে আক্রমণ চালায়।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে এনসিপির নেতারা পুলিশি নিরাপত্তায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে, দুপুর ২:৪৫ মিনিটে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে পুনরায় সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় গাড়ি ভাঙচুর, দোকানপাট বন্ধ হয়ে যায়, জনসাধারণ গৃহবন্দী হয়ে পড়ে।
পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে। সেখান থেকে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
দুপুরে প্রথমে ১৪৪ ধারা জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় সরকার কারফিউ ঘোষণা করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে একটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানা গেছে।
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
-তথ্য ও ছবি সংগৃহিত দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কক... বিস্তারিত
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বর্ডা... বিস্তারিত
রাজধানীর সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্থিতিশীলতা ফিরেছে। তবে পিঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দ... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত