আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

অনলাইন ডেস্ক    ০১:২২ পিএম, ২০২৫-০৯-০১    119


আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ৬২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত পৌনে ১২টার দিকে হিন্দুকুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহরের উত্তর-পূর্বে প্রায় ৪২ কিলোমিটার দূরে এবং কেন্দ্রস্থলের গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় আশপাশের এলাকাতেও এর প্রভাব পড়ে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে নানগারহার ছাড়াও কুনার ও লগমান প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে। তালেবান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, কয়েকটি প্রদেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে এবং উদ্ধারকাজে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের পাশাপাশি কেন্দ্র থেকে সহায়ক দলও পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভূমিকম্পের পর একাধিকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়। নানগারহারের ২৮ বছর বয়সী পোলাদ নুরি বলেন, তিনি অন্তত ১৩ বার পরাঘাত অনুভব করেছেন। এতে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।


তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু একটি উপত্যকাতেই শত শত মানুষ নিহত বা আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুনার প্রদেশে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে উদ্ধারকাজে বড় বাধা তৈরি হয়েছে।


সিএনএন জানিয়েছে, কুনারের একাধিক দুর্গম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ভূমিধসের কারণে উদ্ধারকর্মীদের কাজ বিলম্বিত হচ্ছে।


রিটেলেড নিউজ

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবি: বাংলাদেশিসহ নিহত কমপক্ষে ৪ জন

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবি: বাংলাদেশিসহ নিহত কমপক্ষে ৪ জন

অনলাইন ডেস্ক

 সংগৃহীত ছবিলিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃ... বিস্তারিত

শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৯

শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৯

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবিভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নি... বিস্তারিত

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত

আল-আকসার নিচে গোপন খনন: ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আল-আকসার নিচে গোপন খনন: ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ... বিস্তারিত

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক

ঢাকা, ৮ জুলাই (ANB):বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। অল্প সময়ের মধ্... বিস্তারিত

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’: সিআইএ প্রধান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’: সিআইএ প্রধান

অনলাইন ডেস্ক

ক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‌্যাটক্লিফ জানিয়েছেন, মার্কিন ... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত