আল-আকসার নিচে গোপন খনন: ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক    ০১:০৭ পিএম, ২০২৫-০৯-০২    191


আল-আকসার নিচে গোপন খনন: ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রশাসনের দাবি, এসব খননের কারণে মসজিদের ভিত্তি ও আশপাশের ঐতিহাসিক স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।


ফিলিস্তিনিদের অভিযোগ, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করা এবং আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা। তারা বলছে, পূর্ব জেরুজালেমকে জোরপূর্বক ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে দখলদার কর্তৃপক্ষ।


রোববার (৩১ আগস্ট) প্রকাশিত আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আল-আকসার নিচে ইসরায়েলি বাহিনী খনন চালাচ্ছে। জেরুজালেম গভর্নরেটের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের মূল্যবান প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এগুলোই মুসলমানদের ন্যায্য মালিকানা ও ঐতিহাসিক উপস্থিতির প্রমাণ বহন করে।


তারা আরও বলছে, এই কর্মকাণ্ড আসলে কথিত ‘টেম্পল মাউন্ট’ তত্ত্বকে জোরালো করার কৌশল। এভাবে আল-আকসার স্থাপত্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ছে।


এ বিষয়ে ফিলিস্তিনি প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও ইউনেস্কোর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে। তাদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পূর্ব জেরুজালেমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে ইসরায়েল।
দখল ও ইতিহাস


আল-আকসার গুরুত্ব


১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো শহর নিজেদের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দেয় তারা। তবে আন্তর্জাতিক মহল আজও সেই দখলকে স্বীকৃতি দেয়নি।


২০১৩ সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে চুক্তি হয়। সেই অনুযায়ী, জেরুজালেমসহ ফিলিস্তিনের সব ইসলামি পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার দায়িত্ব জর্ডানের হাতে রয়েছে।


আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের কাছে কাবা শরিফ ও মসজিদে নববীর পর তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে, যেখানে তাদের প্রাচীন দুটি মন্দির ছিল বলে তারা বিশ্বাস করে।

সূত্র: ডেইলি সংগ্রাম


রিটেলেড নিউজ

রক্তে প্লাটিলেট কমার কারণ ও বাড়ানোর উপায় | Platelet Increase Foods

রক্তে প্লাটিলেট কমার কারণ ও বাড়ানোর উপায় | Platelet Increase Foods

অনলাইন ডেস্ক

রক্তে প্লাটিলেট কমে গেলে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় এবং আঘাত বা ক্ষত সারতে সময় লাগে। এ... বিস্তারিত

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

অনলাইন ডেস্ক

চীনের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওমোদা বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন প্রিমিয়াম প্লা... বিস্তারিত

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নত... বিস্তারিত

ইতিহাস গড়ল এশিয়া কাপ: ফাইনালে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি

ইতিহাস গড়ল এশিয়া কাপ: ফাইনালে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

যদিও বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি, তবে দেশের নাম উচ্চারিত হবে ভিন্ন কারণে। ম্যাচটিতে ফিল্ড আম্পা... বিস্তারিত

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত

বাংলাদেশে লঘুচাপের প্রভাবে পাঁচ দিন পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশে লঘুচাপের প্রভাবে পাঁচ দিন পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

দেশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত