বাংলাদেশে লঘুচাপের প্রভাবে পাঁচ দিন পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক    ১১:১২ এএম, ২০২৫-০৯-১৩    261

বাংলাদেশে লঘুচাপের প্রভাবে পাঁচ দিন পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-

পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে

মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি

বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া

অধিদপ্তর।

একই সঙ্গে দেশের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান,

হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ

হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি

সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম,

বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়

অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি

ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু

জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি

বর্ষণ হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই প্রবণতা

অব্যাহত থাকতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি

সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের

তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে

মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কোথাও কোথাও

অতিভারি বর্ষণ হতে পারে।

এর ফলে নিম্নাঞ্চল ও নগর এলাকায় জলাবদ্ধতার

সৃষ্টি হতে পারে। গ্রামীণ এলাকায় খাল-বিল ও নদীতে

পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও

রয়েছে

। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে

লঘুচাপ সৃষ্টির পর তা দ্রুত ঘনীভূত হলে দেশের

দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তবে এটি

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

তবুও জেলেদের সমুদ্রে বিচরণে সতর্ক থাকতে বলা

হয়েছে।বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও

পটুয়াখালী উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকা ও

ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে

বলা হয়েছে। কারণ, এই সময়ে দমকা হাওয়া ও বৃষ্টির

কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে।

দেশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-

পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান,

হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ

হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি

সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায়

বিরাজ করছে।

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম,

বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়

অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি

ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি

বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই প্রবণতা অব্যাহত

থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা

১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে

রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কোথাও কোথাও

অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে নিম্নাঞ্চল ও

নগর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। গ্রামীণ

এলাকায় খাল-বিল ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ার

কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে

লঘুচাপ সৃষ্টির পর তা দ্রুত ঘনীভূত হলে দেশের

দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তবে এটি

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

তবুও জেলেদের সমুদ্রে বিচরণে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও

পটুয়াখালী উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকা ও

ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে

বলা হয়েছে। কারণ, এই সময়ে দমকা হাওয়া ও বৃষ্টির

কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে।    

রিটেলেড নিউজ

রক্তে প্লাটিলেট কমার কারণ ও বাড়ানোর উপায় | Platelet Increase Foods

রক্তে প্লাটিলেট কমার কারণ ও বাড়ানোর উপায় | Platelet Increase Foods

অনলাইন ডেস্ক

রক্তে প্লাটিলেট কমে গেলে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় এবং আঘাত বা ক্ষত সারতে সময় লাগে। এ... বিস্তারিত

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

অনলাইন ডেস্ক

চীনের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওমোদা বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন প্রিমিয়াম প্লা... বিস্তারিত

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নত... বিস্তারিত

ইতিহাস গড়ল এশিয়া কাপ: ফাইনালে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি

ইতিহাস গড়ল এশিয়া কাপ: ফাইনালে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

যদিও বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি, তবে দেশের নাম উচ্চারিত হবে ভিন্ন কারণে। ম্যাচটিতে ফিল্ড আম্পা... বিস্তারিত

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা | স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দেশটির অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।ব... বিস্তারিত

ডাকসুর ভিপি পদে প্রার্থীদের প্রাপ্ত ভোটের তালিকা | পূর্ণ ফলাফল

ডাকসুর ভিপি পদে প্রার্থীদের প্রাপ্ত ভোটের তালিকা | পূর্ণ ফলাফল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে জয়ী হয়... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত