বিশ্বজুড়ে ই-মেইল বিপর্যয়: ফাঁস হলো ১৮ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড

অনলাইন ডেস্ক    ১১:৩০ এএম, ২০২৫-১১-০১    119


বিশ্বজুড়ে ই-মেইল বিপর্যয়: ফাঁস হলো ১৮ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড



বিশ্বজুড়ে আবারও বড় ধরনের সাইবার নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। এবার ফাঁস হয়েছে


প্রায় ১৮ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর ই-মেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড। ধারণা করা হচ্ছে,


এই বিপুল পরিমাণ তথ্যের একটি বড় অংশ গুগলের জি-মেইল ব্যবহারকারীদের।




বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি অন্যতম বড় ই-মেইল পাসওয়ার্ড

ফাঁসের ঘটনা। তবে তারা ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন— গুগলের সার্ভার

বা সিস্টেম হ্যাক হয়নি। বরং এই তথ্যগুলো এসেছে ম্যালওয়্যারে আক্রান্ত ব্যক্তিগত

কম্পিউটার ও ওয়েব ব্রাউজার থেকে, যেখানে ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করা হয়েছিল।




সাইবার ইনসাইডার ও ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গুগলের নিজস্ব সার্ভার নিরাপদ

থাকলেও, চুরি হওয়া এই তথ্য এখন ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। ফলে অনেক ব্যবহারকারী

যদি একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন, তাহলে ব্যাংক, অনলাইন


শপিং বা অফিসের মেইল অ্যাকাউন্টেও হ্যাকিংয়ের ঝুঁকি তৈরি হতে পারে।




সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি ‘Have I Been Pwned’ (HIBP) প্ল্যাটফর্মটি


পরিচালনা করেন, জানিয়েছেন— নতুন এই ডেটাসেটটির নাম ‘Synthiant Stealer Log

Threat Data’। এটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ওয়েবসাইট থেকে নয়, বরং বিশ্বের বিভিন্ন

সংক্রমিত ডিভাইস থেকে সংগৃহীত লগ ফাইল দিয়ে তৈরি।




এই তথ্য এখন ‘Have I Been Pwned’ ডাটাবেসে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে

সেখানে গিয়ে নিজেদের ই-মেইল ঠিকানা দিয়ে জানতে পারবেন তাদের তথ্য ফাঁস হয়েছে

কি না।




যদি মনে হয় আপনার জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, তাহলে অবিলম্বে গুগলের

‘Security Checkup’ টুল ব্যবহার করুন। এটি অপরিচিত ডিভাইস বা সন্দেহজনক থার্ড

পার্টি অ্যাপ শনাক্ত করতে সাহায্য করবে।



এছাড়া, দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন, শক্তিশালী নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন


এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন— যা আপনার অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।


রিটেলেড নিউজ

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

বাংলাদেশে উন্মোচিত ওমোদা-৯ পিএইচইভি | এক ট্যাংকে ১,২০০ কিমি চলবে নতুন হাইব্রিড SUV

অনলাইন ডেস্ক

চীনের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওমোদা বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন প্রিমিয়াম প্লা... বিস্তারিত

পাকিস্তান-ভারতের যুদ্ধে চীনা জে-১০সি’র অভিষেক, বাংলাদেশও কেনার পথে

পাকিস্তান-ভারতের যুদ্ধে চীনা জে-১০সি’র অভিষেক, বাংলাদেশও কেনার পথে

অনলাইন ডেস্ক

পাকিস্তান-ভারতের সাম্প্রতিক সীমান্ত সংঘাতে ইতিহাস সৃষ্টি করেছে চীনের তৈরি জে-১০সি ‘ভিগোরাস ড্রা... বিস্তারিত

iPhone 17 রিলিজ ডেট, ফিচারস ও বাংলাদেশে সম্ভাব্য দাম

iPhone 17 রিলিজ ডেট, ফিচারস ও বাংলাদেশে সম্ভাব্য দাম

অনলাইন ডেস্ক

অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17 নিয়ে প্রযুক্তি বিশ্বে উত্তেজনার শেষ নেই। iPhone 17 শুধুমা... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত