নির্বাচনের আগে উন্নয়ন বাজেটে বড় পুনর্বিন্যাস: কমলো ৩০ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক    ১২:০৮ পিএম, ২০২৫-১১-১৪    113


নির্বাচনের আগে উন্নয়ন বাজেটে বড় পুনর্বিন্যাস: কমলো ৩০ হাজার কোটি টাকা



উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে।


চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ


কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল দুই


লাখ ৩০ হাজার কোটি টাকা। আরএডিপিতে কমানো হচ্ছে ৩০ হাজার কোটি টাকা।




গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ–১ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

পরিকল্পনা কমিশনকে নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় সংশোধিত এডিপির আকার

নির্ধারণ করা হয় দুই লাখ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন এক লাখ ২৮ হাজার

কোটি এবং বৈদেশিক সহায়তা ৭২ হাজার কোটি টাকা।




নির্দেশনায় বলা হয়, যেসব মন্ত্রণালয় বা বিভাগের বৈদেশিক সাহায্য কমবে, তাদের সরকারি


বরাদ্দও কমাতে হবে। যেসব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি কম, তাদের বরাদ্দ

কমিয়ে উচ্চ অগ্রাধিকারসম্পন্ন প্রকল্পে বরাদ্দ দিতে হবে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে

গুরুত্বপূর্ণ এবং সমাপ্তির অপেক্ষায় থাকা প্রকল্পগুলোতে বরাদ্দ নিশ্চিত করতে হবে।




২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত পরিকল্পনা কমিশনে বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর বরাদ্দ


চূড়ান্তে একাধিক সভা হয়। ইতিহাসে এবারই প্রথম ডিসেম্বরের মধ্যেই আরএডিপি চূড়ান্ত

করার লক্ষ্য নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য—নির্বাচনের বছরেও প্রকল্প বাস্তবায়নে গতি বজায় রাখা।




চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে

স্থানীয় উৎসে ছিল এক লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক সাহায্যে ৮৬ হাজার কোটি

টাকা। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ ছিল পরিবহন ও যোগাযোগ, এরপর

বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ণ এবং স্বাস্থ্য খাতে।




সম্প্রতি একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত

বছর নানা কারণে প্রকল্প বাস্তবায়নে গতি কমে গিয়েছিল। এবার সেই অজুহাত চলবে না।


নির্বাচনের আগে সময়মতো আরএডিপি চূড়ান্ত করাই লক্ষ্য, যাতে উন্নয়ন কার্যক্রমে গতি আসে।


রিটেলেড নিউজ

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

স্বর্ণের নতুন দাম ঘোষণা | ২২ ক্যারেটে নতুন মূল্য ২,১৩,৭৯১ টাকা | Sangbad Diganto 24

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নত... বিস্তারিত

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: ডলার, রিয়াল, রুপি ও ইউরোর সর্বশেষ দাম

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: ডলার, রিয়াল, রুপি ও ইউরোর সর্বশেষ দাম

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য কার্যক্রমে মুদ্রা ব... বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের RCBC থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের RCBC থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে ২০১৬ সালে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কি... বিস্তারিত

২ জুন জাতীয় বাজেট ঘোষণা, ভাষণ সম্প্রচার হবে টেলিভিশনে

২ জুন জাতীয় বাজেট ঘোষণা, ভাষণ সম্প্রচার হবে টেলিভিশনে

বিশেষ প্রতিবেদক

আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৯ মে) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত