এনসিপি নিয়ে প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত ১৫ নভেম্বর

অনলাইন ডেস্ক    ১১:২৩ এএম, ২০২৫-১১-১৬    138


এনসিপি নিয়ে প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত ১৫ নভেম্বর


জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)


কে কেন্দ্র করে রচিত প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ আগামী ১৫ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে।


বইটি লিখেছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম। এটি প্রকাশ

করবে আদর্শ প্রকাশনী



লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ হলো এনসিপির রাজনৈতিক কর্মসূচি,

সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্যসমূহ নিয়ে তৈরি একটি সমগ্র কাজ। বইটিতে

দলটির প্রাথমিক সময়কার নানা পদক্ষেপ, কাজের ধারা ও রাজনৈতিক অঙ্গীকারের একটি

সার্বিক চিত্র পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।



তিনি আরো বলেন, বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ‘ফ্যাসিবাদী শাসন’ হিসেবে পরিচিত

সময়কাল নিয়ে একটি সমালোচনামূলক বিশ্লেষণ যুক্ত করা হয়েছে। যা বাংলাদেশের গণতন্ত্র,


নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে পাঠকদের জন্য


সহায়ক হবে।



মাহাবুব আলমের মতে, বইটি তিন ধরনের পাঠকের জন্য বিশেষভাবে উপযোগী—


১. সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান।



২. এনসিপির নেতা-কর্মী, যারা তাদের অতীত কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে ভবিষ্যতের

পরিকল্পনা নির্ধারণে সুবিধা পাবেন।



৩. গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং নতুন রাজনৈতিক শক্তির


উদ্ভব নিয়ে একাডেমিক গবেষণা করতে আগ্রহী।


লেখক মাহাবুব আলম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ


করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি

অর্জন করেন এবং পরে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে দ্বিতীয়

স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

রাজনৈতিক ইতিহাস গবেষণা তার আগ্রহের অন্যতম ক্ষেত্র। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর


বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন

এবং সাংবাদিকতা পেশাতেও যুক্ত ছিলেন।


রিটেলেড নিউজ

সেই ৯ মাস বনাম এই ৯ মাস: তাজউদ্দিন ও ইউনূস সরকারের অভিজ্ঞতা ও নিষ্ঠার পার্থক্য

সেই ৯ মাস বনাম এই ৯ মাস: তাজউদ্দিন ও ইউনূস সরকারের অভিজ্ঞতা ও নিষ্ঠার পার্থক্য

বিশেষ প্রতিবেদক

অর্ধশতাব্দীর ব্যবধানে, দুই ঐতিহাসিক ৯ মাস—একটি স্বাধীনতার সংগ্রামে, আরেকটি স্বৈরাচার পতনের পরে। ... বিস্তারিত

সর্বশেষ

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

আলহাজ মোঃ হারুন আর রশিদের ইন্তেকাল

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

                                                                                             শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী বীরাঙ্গনা খালেদা জিয়া: সংবাদ দিগন্ত ২৪-এর শোক

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক পথচলা | Sangbad Diganto 24 News

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দৈনিক সংবাদ দিগন্ত ডেস্ক

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত