শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০১:৪৮ এএম
টাঙ্গাইলের কালিহাতীতে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' উদ্যোগের আওতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত পার্টনার কংগ্রেস।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ কংগ্রেস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন
নাঈম।
কংগ্রেসে আরও বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল আলম।
অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে—টেকসই কৃষি ব্যবস্থার বিস্তার, পুষ্টির মানোন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা নিয়ে নানা দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়।
প্রানবন্ত এ আয়োজনে অংশ নেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত