শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ০৪:৪১ এএম
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরে অনুষ্ঠিত হয়েছে এক দিনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোর শহরের দীঘাপতিয়া এম.কে. কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই পরিকল্পনার অংশ হিসেবে এ ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে মোট ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেবাপ্রাপ্তদের বিভাগ অনুযায়ী পরিসংখ্যান নিম্নরূপ:
মেডিসিন বিভাগে: ৩৩০ জন
সার্জিকাল বিভাগে: ৫০৪ জন
গাইনী বিভাগে: ১৮১ জন
শিশু বিভাগে: ১৬৬ জন
এই ক্যাম্পে কাদিরাবাদ সেনানিবাস থেকে আগত মেডিসিন, শিশু, প্রসূতি ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। তারা স্থানীয় জনগণের মাঝে স্বল্পসময়ে অত্যন্ত যত্নসহকারে চিকিৎসা সেবা প্রদান করেন।
সেনাবাহিনী জানিয়েছে, রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহী বিভাগের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”
ছবি : সংগৃহিত বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক এবং ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে ... বিস্তারিত
টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও আলোচনায়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেও... বিস্তারিত
ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান সম্প্রতি ব্যক্তিজীবনের এক অভ্যাস ও এর ক্ষতিকর দিক নিয়ে ফেসবুকে ... বিস্তারিত
‘স্কুইড গেম’ সিজনের ২-এ থ্যানোস চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন কোরিয়ান তারকা চোই সেউং হিউন, যিনি... বিস্তারিত
গত কয়েকদিন ধরে ঢাকায় দেখা মিলছে না ঢালিউডের পরিচিত মুখ শবনম বুবলীর। অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি ব্... বিস্তারিত
শোক সংবাদআমার বড় চাচার ছোট ছেলে, রূপাতলী হাউ... বিস্তারিত
না ফেরার দেশে চলে গেছেন জনাব মরহুম ইস্কান্দার মজুমদারের কন্যা তৈয়বা মজুমদারের কন্যা এবং বাংলাদে... বিস্তারিত
খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এমন এক সংকটময় সময়ে, যখন তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপত... বিস্তারিত
পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। র... বিস্তারিত